• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

তালায় সাইকেল চোর সিন্ডিকেটের হোতা আটক

নিজস্ব প্রতিনিধি / ২২১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার চাঁদকাটি গ্রামে সাইকেল চুরির সময় ফয়সাল হাজী (১৬) নামে এক কিশোরকে জনতা আটক করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।

 

আটক ফয়সাল খলিষখালী ইউনিয়নের ইনায়েতপুর গ্রামের আমজেদ গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সে বর্তমানে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামের এক ব্যক্তির বাড়িতে পোষ্যপুত্র হিসেবে বসবাস করছিল।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল ফয়সাল। মঙ্গলবার মাগুরা বাজার থেকে একটি সাইকেল চুরি করে সে চাঁদকাটি গ্রামের রহমত মোল্যার বাড়িতে নিয়ে যায়। এ সময় সন্দেহভাজন হিসেবে নজরে পড়ে এবং পরে জনতা তাকে হাতেনাতে আটক করে।

 

স্থানীয়দের দাবি অনুযায়ী, আটক করার সময় তার কাছ থেকে অন্তত তিনটি সাইকেল উদ্ধার করা হয়। পরে আরও তল্লাশিতে বিভিন্ন স্থান থেকে মোট ৬–৭টি চোরাই সাইকেল উদ্ধার হওয়ার তথ্য পাওয়া যায়।

 

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর উত্তেজিত জনতা তাকে বেধে রাখে। পরে তালা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরা বাজারের বাসিন্দা হাফিজ শেখের বাড়ি থেকে আরও কয়েকটি সাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত হাফিজ শেখ পলাতক থাকায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

 

অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, হাফিজ শেখকে আটকে রাখার পর তার ছেলে ছাত্রলীগ ক্যাডার হিসেবে পরিচিত প্রান্ত ও তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের হুমকি-ধমকি দিয়ে সুকৌশলে হাফিজ শেখকে ছাড়িয়ে নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রান্ত ঘটনাস্থলে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে এবং মাগুরা বাজারে পেলে স্থানীয়দের কুপিয়ে তাদের রক্ত দিয়ে গোসল করবে বলে হুমকি দেয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত প্রান্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

অন্যদিকে, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ বলেন, অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।

 

স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া সাইকেলের প্রকৃত মালিকদের শনাক্তের পাশাপাশি পুরো চক্রকে আইনের আওতায় এনে স্থায়ীভাবে এ ধরনের অপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com