• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২৯৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে একটি মাছের ঘেরের বাসা থেকে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ ও পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর চুনা গ্রামে শেখ মিজানুর রহমান বাবুর মাছের ঘের থেকে প্রায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

 

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে কিছু বহিরাগত ব্যক্তি ওই মাছের প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে রাস্তার কাজ করছিল। তারা নিয়মিত মাংস রান্না করলেও কী মাংস রান্না করা হতো, তা স্থানীয়রা জানতেন না। হঠাৎ করে বনবিভাগ ও পুলিশের অভিযানে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

মাছের প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু বলেন, তার ঘেরে ভেকু মেশিন দিয়ে কাজ করছিল কিছু শ্রমিক, যাদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। ভেকু মেশিন মালিকদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানান তিনি। শ্রমিকরা কী খাচ্ছিল বা রান্না করছিল, সে বিষয়ে তিনি অবগত নন বলেও দাবি করেন।

 

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com