• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

অনলাইন ডেস্ক / ১৮২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ মে, ২০২৬

বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

 

আজ রোববার ৩ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

 

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

 

অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, মফিজ উদ্দিন আহমেদ, ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিট, ইমতিয়াজ আহমেদ, ডিআইজি, হাইওয়ে পুলিশ, মো. হাবিবুর রহমান, ডিআইজি, সিআইডি, সালেহ মোহাম্মদ তানভীর, ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা (বর্তমানে এনডিসি কোর্সে প্রশিক্ষণরত), মো. হারুন-অর-রশীদ, পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, এস এম আখতারুজ্জামান, ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, হায়দার আলী খান, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, নোয়াখালী, মো. মাহবুব রহমান ভূইয়া, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, খুলনা, রুহুল আমিন, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, মো. রফিকুল হাসান গনি, ডিআইজি, হাইওয়ে পুলিশ, মো. মিজানুর রহমান, ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, মো. মজিদ আলী, ডিআইজি, সিআইডি, ঢাকা (বর্তমানে ডিআইজি, সিআইডি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত), কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা (বর্তমানে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত), মো. গোলাম রউফ খান, ডিআইজি, রেলওয়ে পুলিশ, ঢাকা, শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর। রাখফার সুলতানা খানম, ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা ও ফারহাত আহমেদ, পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com