• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪২
সর্বশেষ :
সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবীবকে বিডিএফ প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা দেবহাটায় চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসায় হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা

শ্যামনগরে অ*পহ*রণের ৪৮ ঘণ্টা পর পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৫২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মে, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে অপহরণের ৪৮ ঘণ্টা পর নিখোঁজ পশু চিকিৎসক অনিমেষ পরামান্যকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) সকালে মুন্সিগঞ্জ এলাকায় গরুর চিকিৎসার কথা বলে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয় অনিমেষ পরামান্যকে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

 

পরে অজ্ঞাত পরিচয় থেকে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়। একই সঙ্গে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হয়।

 

চাপের মুখে অপহরণকারীরা পরিস্থিতি সামাল দিতে না পেরে অপহৃত চিকিৎসককে সুন্দরবনের গহীন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে বনসংলগ্ন এলাকায় মাছ ধরতে যাওয়া এক জেলের সহায়তায় অনিমেষ পরামান্য লোকালয়ে ফিরে আসেন।

 

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মুন্সিগঞ্জ ইউনিয়নের জব্বার (৩৫), মাহমুদুল হাসান (৩২) এবং শাহিনুর গাজী (৩০)।

 

এদিকে, এই অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে টেংরাখালী দমদমা এলাকার মৃত আনছার ঢালীর ছেলে আশরাফ ঢালীর নাম উঠে এসেছে। তিনি এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া অনিমেষ পরামান্য বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান জানান, “এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতা আশরাফ ঢালীকে ধরতে অভিযান চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com