• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫০
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবহাটায় পুলিশের অ*ভিযানে আট*ক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৩২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মে, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটককৃত বিপুল পরিমাণ ভারতীয় রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোররাতে অভিযান পরিচালনার পর জব্দকৃত রেনু পোনা একই দিন ভোরেই খালে ছেড়ে দেওয়া হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানা পুলিশের একটি টিম উপজেলার নওয়াপাড়া এলাকার জামতলা মোড়ে অভিযান চালায়। এসময় মস্তান গফুরের বাড়ির পশ্চিম পাশে রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা ৪টি পলিথিন বল জব্দ করা হয়। জব্দকৃত রেনু পোনার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি বলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার রেনু পোনা ছিল বলে ধারণা করছে পুলিশ।

 

পুলিশের ধারণা, চোরাকারবারীরা অবৈধভাবে ভারতীয় রেনু পোনা এনে পাচারের উদ্দেশ্যে পরিবহন করছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা রেনু পোনাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

 

 

পরবর্তীতে জব্দকৃত রেনু পোনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বসন্তপুর খালে অবমুক্ত করা হয়। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, এএসআই ইব্রাহীম খলিলসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি আব্দুল আলিম বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধভাবে ভারতীয় রেনু পোনা দেশে প্রবেশ করিয়ে দেশীয় হ্যাচারি খাতকে ক্ষতিগ্রস্ত করছে। এসব চোরাকারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, গত কয়েকদিনে দেবহাটা থানা পুলিশের অভিযানে মোট ১৬ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে সেগুলো ইছামতী নদীতে অবমুক্ত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com