• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫১
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোবরদাড়ীতে ধা*রা*লো অ*স্ত্রের আ*ঘা*তে যুবক হ*ত্যা, পুকুর থেকে ম*রদেহ উ*দ্ধার

জিএম আমিনুল হক / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মে, ২০২৬

সাতক্ষীরার সদর উপজেলার গোবরদাড়ী এলাকায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) সকাল সোয়া ৬টার দিকে ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্প সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গোবরদাড়ী গ্রামের দাউদ মাস্টারের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।
খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এসআই মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।

 

পুলিশ জানায়, নিহতের ডান চোখের উপরের কপাল, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা রাতে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।

 

পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com