• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫১
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় রেনু পোনা জব্দ, পরে খালে অবমুক্ত

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মে, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) রাত আনুমানিক ১২টার দিকে কুলিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেবহাটা থানা পুলিশ। এ সময় কুলিয়া বাজারের সাতক্ষীরা দধি ঘরের সামনে পুলিশের গাড়ি দেখতে পেয়ে একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

 

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশ বস্তাটি খুলে দেখতে পায়, সেখানে ৫টি পলিথিন বলে বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু পোনা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিটি বলে প্রায় ২০ থেকে ২৫ হাজার করে রেনু পোনা ছিল। উদ্ধারকৃত রেনু পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।

 

ঘটনার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাতেই জব্দকৃত রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই নকীব পানুসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

 

ওসি আব্দুল আলিম বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধভাবে ভারতীয় রেনু পোনা এনে দেশীয় হ্যাচারিগুলোর সুনাম ক্ষুণ্ন করছে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, গত কয়েকদিনে দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে প্রায় ২০ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে সেগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com