• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৭
সর্বশেষ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

বাগেরহাটে ধানক্ষেত থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৭২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধানক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

 

উদ্ধারকারীরা জানান, অজগরটি কৃষকের তিনটি হাঁস খেয়েছিল। ভিটিআরটি সদস্য মো. হাসান মুন্সী বলেন, কৃষক ইলিয়াস মাতুব্বরের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেতের মধ্যে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান তারা। পরে কৌশলে সাপটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

 

 

কৃষক ইলিয়াস মাতুব্বর জানান, ধানক্ষেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনে সেখানে গিয়ে তিনি অজগরটি দেখতে পান। পরে দ্রুত উদ্ধারকারীদের খবর দেন।

 

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, উদ্ধারকালে অজগরটি আক্রমণাত্মক আচরণ করছিল। সাপটির ওজন প্রায় ২৫ কেজি বলে ধারণা করা হচ্ছে।

 

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) খলিলুর রহমান জানান, উদ্ধার করা অজগরটি পরে রেঞ্জ অফিসের পূর্ব পাশের বনে অবমুক্ত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com