• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২০
সর্বশেষ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

লেবাননে ইসরায়েলি ড্রোন হা*ম*লায় সাতক্ষীরার ২ যুবক নি*হ*ত

জিএম আমিনুল হক / ৭৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

দক্ষিণ লেবাননের জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। হামলায় আরও একজন সিরীয় নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম L’Orient Today⁠�।

 

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোঃ আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির ছেলে নাহিদুল ইসলাম নাহিদ।

 

ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ ওরফে বাবলু মাস্টার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে, লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি শোকবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ওই শোকবার্তার সত্যতা রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া শোকবার্তায় বলা হয়, “অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে, লেবানন প্রবাসী দু’জন রেমিট্যান্সযোদ্ধা শফিকুল ইসলাম ও মোঃ নাহিদুল ইসলাম নাহিদ গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের যেবদীন এলাকায় তাদের আবাসস্থলে ইসরায়েলি হামলায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”

 

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, নিহতদের মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে এবং বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

 

জানা গেছে, নিহত তিনজনই ওই এলাকায় কর্মরত ছিলেন। গতকাল একই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলায় আরও দুই স্থানীয় বাসিন্দা নিহত হন।

 

উল্লেখ্য, চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে পুনরায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এরপর থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত এবং আরও ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছেন।

 

গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা-কে ঘিরে সংঘাত এখনও অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com