• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ

আশাশুনি প্রতিনিধি / ১৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মে, ২০২৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলা উপজেলার বুধহাটা বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে রাজু সরদার নামে এক কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় বাজার কমিটি ও এলাকাবাসী। সোমবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধহাটা গ্রামের সাহাজুউদ্দিন সরদারের ছেলে রাজু সরদার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অসুস্থ গরু কম দামে কিনে এনে রাতে নিজ বাড়িতে জবাই করতেন। পরে সেই গরুর মাংস বুধহাটা বাজার সহ আশপাশের বিভিন্ন বাজারে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

 

বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু বলেন, “অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি হিসেবে এক সপ্তাহ দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।”

 

তবে স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি নিয়ে বাজারে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে একটি পক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে সাময়িকভাবে এক সপ্তাহ দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

স্থানীয়দের অভিযোগ, রাজু সরদার নিয়মিত কসাই নন। বিভিন্ন স্থান থেকে অসুস্থ বা আহত গরু সংগ্রহ করে এনে জবাই করে মাংস বিক্রি করাই ছিল তার মূল কাজ। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে বলেও দাবি করেন তারা।
অভিযুক্ত কসাই রাজু সরদার মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “একটি পা ভাঙা গরু কিনে এনেছিলাম। সেই গরুর মাংস বিক্রি করতে গেলে বাজার কমিটি ও স্থানীয়রা আমাকে এক সপ্তাহ দোকান বন্ধ রাখতে বলেছে। তাই দোকান বন্ধ রেখেছি।”

এদিকে রাজুর পিতা সাহাজুউদ্দিন সরদার সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।

 

বিষয়টি নিয়ে গোলাম মোস্তফা বলেন, “ঘটনাটি আগে জানা ছিল না। এখন বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে গ্রাম পুলিশের উপস্থিতিতে বাজারে গরু জবাই ও মাংস বিক্রির ব্যবস্থা করা হবে।”

 

এ ব্যাপারে শ্যামানন্দ কুন্ডু জানান, অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com