• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৬
সর্বশেষ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

নারায়ণগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহায়তায় সফল বাস্তবায়ন

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলাসহ জেলার প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সরকারের সহযোগী হিসেবে সার্বিক সহায়তা প্রদান করে চলেছে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি।

 

 

জানা গেছে, টিকাদান কার্যক্রমকে গতিশীল করতে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির পক্ষ থেকে ডিভিশনাল ম্যানেজার ঢাকা বিভাগ আবুল কালাম আজাদ ও এলাকা ব্যবস্থাপক পবিত্র কুমার দেবনাথ নারায়ণগঞ্জ সদর এর সরাসরি তত্ত্বাধানে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একইসাথে পোস্টার, ব্যানার ও স্টিকার বিতরণ, প্রয়োজনীয় ভলান্টিয়ার সরবরাহ এবং সিরিঞ্জ প্রদান করা হয়েছে।

 

 

নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ প্রচেষ্টায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, মাঠপর্যায়ে ব্র্যাকের সহযোগিতার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী শিশুদের টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। একটি শিশুও যাতে বাদ না পরে সে লক্ষে আগামী ২০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলমান থাকবে।

 

হাম-রুবেলা নির্মূলে সরকারের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জে এই কার্যক্রম চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com