• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২১
সর্বশেষ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিনিধি / ৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সাতক্ষীরার তালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। মঙ্গলবার ভোরে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম ফকির ওরফে বাবু এবং হাফিজুল ফকির।

 

জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে তারা মোটরসাইকেলে করে চিংড়ির পোনা আনতে চুকনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন নাসিম ফকির।

 

গুরুতর আহত অবস্থায় হাফিজুল ফকিরকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি কনজুমার ডিভিশন যশোরের। দুর্ঘটনার পর চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

তালা থানার অফিসার শহিদুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com