• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১০
সর্বশেষ :
শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল

নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চমতম ম্যাচ অনুষ্ঠিত

মো: আল মামুন / ১০৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ জুন, ২০২৬

যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে সাতক্ষীরার তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নে শুরু হয়েছে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬। মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে এবং রাকিব অটো রাইস মিল ও হাসিব অটো রাইস মিলের সৌজন্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

 

শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার সময় তালার নগরঘাটা ইউনিয়নের বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় ফুটবল ময়দানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ৫ম তম খেলায় ৬ ও ৮নং ওয়ার্ডের খেলোয়াড়েরা অংশ হয়। দুই দলই ১-১ গোলে ড্র করে। এ খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়ে পুরস্কার জিতে নেন ৬নং ওয়ার্ডের খেলোয়াড় মানিক।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের প্রভাষক ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আতাউর রহমান।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাকিব অটো রাইস মিল, রাকিব কোল্ড স্টোরেজ ও হাসিব অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইবাদুল ইসলাম।

 

এসময় তিনি ইউনিয়নের ধনী-গরীব সবার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স উপহার দেওয়া ও হিন্দু সম্প্রদায়ের জন্য শ্বশান ঘাটের জন্য নগদ অর্থ দেওয়ার ঘোষনা দেন। ইতিপূর্বে তিনি মুসলমানদের জন্য কবরস্থানের জায়গা দিয়েছেন বলেও জানান।

 

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স.ম লিয়াকত আলী, তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, টাটা ক্রপ কেয়ার কোম্পানির স্বত্বাধিকারী কেশব সাধু, তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ মীর শাহিন হোসেন, সুমি ইউপিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ শেখ মশিউর রহমান মিলন এবং ২নং নগরঘাটা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য লক্ষীকান্ত মন্ডল, ডা: আব্দুল গফুর, পাটকেলঘাটার রড-সিমেন্ট ব্যবসায়ী সাইদ চৌধুরী প্রমূখ।

 

আয়োজকরা জানান, ২নং নগরঘাটা ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ডের খেলোয়াড়দের নিয়ে ৯টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। খেলা ধুলাই বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল-এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখাই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

 

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজন যুবসমাজকে সঠিক পথে রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতন মহল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com