• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০২
সর্বশেষ :
অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ*ত্যাকারী আটক দেবহাটায় প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত চিংড়িতে জেলি পুশ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ৮২০ কেজি চিংড়ি বিনষ্ট খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গু*লি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু

পাইকগাছায় গ*ণপি*টুনিতে যুবক নি*হত, হা*মলা-ভাঙচুর ও অ*গ্নিসং*যোগের অভিযোগ

ইমদাদুল হক, পাইকগাছা খুলনা প্রতিনিধি / ৮০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুন, ২০২৬

খুলনার পাইকগাছায় গণপিটুনিতে হাসান কিং (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদখালী পশুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান চাঁদখালীর মালেক সরদারের ছেলে।

 

ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

পশুর হাটের আদায়কারী আজহারুল ইসলাম জানান, হাট শেষে ব্যাগে করে আদায়কৃত টাকা নিয়ে ইজারাদার নাজমুল হুদা মিন্টুর অফিসে যাওয়ার পথে হাসান কিং তার ওপর হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হাসানকে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অয়ন কুমার সরকার জানান, রাত ৯টার দিকে হাসপাতালে আনার সময় হাসানের শরীরে কোনো স্পন্দন পাওয়া যায়নি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

খবর পেয়ে থানার এসআই আজিজুর রহমান হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

 

অন্যদিকে নিহতের পরিবারের দাবি, বাজারে এক নারীর সামনে প্রসাব করাকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে হাসানকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহতের চাচা আব্দুল গফফার বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাতিজাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।”

 

এ ঘটনায় নিহতের স্বজন ও স্থানীয়দের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।

 

এদিকে গণপিটুনির ঘটনার পর নিহতের পরিবারের সদস্যরা পশুর হাটের ইজারাদার নাজমুল হুদা মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাচারি এবং কালিদাসপুর গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।

 

ইজারাদার নাজমুল হুদা মিন্টু অভিযোগ করে বলেন, “রাতে ও সোমবার সকালে আমার অফিস ও হ্যাচারিতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।”
আব্দুল কুদ্দুস মোড়লের স্ত্রী পারভীন বেগম বলেন, “ভোরে একদল লোক আমাদের বাড়িতে হামলা চালিয়ে ফ্রিজ, পানির ট্যাংকসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। বাধা দিতে গেলে প্রতিবেশী আসাদুল ইসলামকে মারধর করা হয়।”

 

স্থানীয় ব্যবসায়ী আলহাজ খোকন গাজী দাবি করেন, হাসান এলাকায় চুরি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার আচরণে স্থানীয়রা অতিষ্ঠ ছিল।

 

তবে এসব অভিযোগের বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে।

 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, মৃতদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত হাসানের বিরুদ্ধে মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com