• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৪২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ জুন, ২০২৬

দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা বন সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৩ জুন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস প্রমুখ।

 

সভা শেষে উপজেলা পরিষদের গেটের সামনে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com