• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪৯
সর্বশেষ :
শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল

পারুলিয়ায় মৎস্য ঘেরে ডাকাতিতে বাধা, মৎস্য চাষীকে কু*পিয়ে জ*খম

দেবহাটা প্রতিনিধি / ১০৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ঘুরনচন্ডি এলাকায় একটি মৎস্য ঘেরে ডাকাতির ঘটনায় বাধা দিতে গিয়ে ইয়াদিন আলী মোল্যা নামে এক মৎস্য চাষী গুরুতর আহত হয়েছেন। রবিবার দিবাগত ভোর রাতে এ ঘটনা ঘটে।

 

আহত ইয়াদিন আলী মোল্যা দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে। এ ঘটনায় তার ছেলে গোলাম আইয়ুব আজম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ইয়াদিন আলী নিজের মৎস্য ঘেরে পাহারায় ছিলেন। ভোর রাত আনুমানিক ৪টার দিকে পারুলিয়া পলগাদা এলাকার শফিকুল ইসলামের দুই ছেলে মোহাম্মদ আলী ও ওমর আলী এবং একই এলাকার পুটুর ছেলে লাদেন সংঘবদ্ধভাবে ঘেরে নেমে আটল থেকে মাছ তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ইয়াদিন আলী তাদের বাধা দিলে হামলাকারীরা তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
তার চিৎকারে আশপাশের ঘেরের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

স্থানীয় মৎস্য চাষী খায়রুল ইসলাম, মাসুদ রানা ও ওহিদুল ইসলামসহ কয়েকজন জানান, গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন মৎস্য ঘেরে প্রবেশ করে মাছ লুট করে নিয়ে যায়। অস্ত্রের মুখে তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেন না। ফলে দীর্ঘদিন ধরে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com