• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

চিংড়িতে জেলি পুশ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ৮২০ কেজি চিংড়ি বিনষ্ট

নিজস্ব প্রতিনিধি / ১৮০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় চিংড়িতে অবৈধভাবে জেলি পুশের অভিযোগে একটি মৎস্য সেটের ব্যবস্থাপককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ৮২০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই) বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে গমনকারী চিংড়িবাহী যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা চিংড়িতে অবৈধভাবে জেলি পুশ করার বিষয়টি শনাক্ত করেন।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট মৎস্য সেটের ব্যবস্থাপককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দ করা হয় আনুমানিক ৮২০ কেজি জেলি পুশকৃত চিংড়ি।

 

পরে জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রসিকিউশন কর্তৃপক্ষ এবং উপস্থিত জনসাধারণের সম্মুখে বিধি মোতাবেক জব্দকৃত চিংড়িগুলো বিনষ্ট করা হয়।

 

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থবিরোধী যেকোনো অনিয়ম ও ভেজাল খাদ্য উৎপাদন বা বিপণনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com