• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯
সর্বশেষ :
পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম

নিজস্ব প্রতিনিধি / ৯৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ থানার নলতা গ্রামে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে হত্যার ঘটনায় হত্যা ও পাল্টা হত্যাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং উত্তেজনা বিরাজ করে। সোমবার গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

 

জানা যায়, কালিগঞ্জ থানার ৬নং কালিবাটি কাজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী নলতা গ্রামের এনামুল ইসলামের কন্যা ফারজানা খানম(৮) গত ২০ জুলাই-২০২৬ তারিখে সকাল সাড়ে ৮ টার দিকে স্কুলে যেয়ে স্কুল ব্যাগ রেখে পার্শ্ববর্তী ঝালমুড়ি ব্যবসায়ী সুমাইয়া বেগম(২৬) এর বাড়ীতে যায়। দুপুরে প্রতিদিনের ন্যায় খাওয়ার জন্য বাড়ীতে না যাওয়ায় ফারজানার অভিভাবক ও এলাকাবাসী খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে নিশ্চিত হয়ে এলাকাবাসী ঝালমুড়ি ব্যবসায়ী সুমাইয়ার বাড়ীতে তল্লাশী চালায় এবং ঘরের আলমারীর ড্রয়েরের মধ্য থেকে হাত, পা বাধা ৩য় শ্রেনীর ছাত্রীর মৃতদেহ বেরিয়ে আসে| এলাকাবাসী তখন লাঠি ও ইটের আঘাতে ঝালমুড়ি ব্যবসায়ী সুমাইয়াকে হত্যা করে। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত মৃতদেহ উদ্ধারকরে থানায় নিয়ে যান এবং সুরতহাল সম্পন্ন করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করে।

 

এদিকে সোমবার গভীর রাতে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন, পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করে সকলের স্তরের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

 

পরিদর্শনের পরে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়। অতিরিক্ত ডিআইজি দুটি ঘটনার আইনআনুগ ব্যবস্থা গ্রহনের জন্য ওসিসহ সকলকে নির্দেশ দেন এবং এলাকাবাসীকে আইন হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ করেন। ঘটনা ঘটার সাথে সাথে অর্ধতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করায় উক্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে জনসাধারনের মধ্যে সস্তি ফিরে এসেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com