• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮
সর্বশেষ :
দেবহাটায় জেলি পুশকৃত চিংড়ি বিনষ্ট, তিন ব্যবসায়ীকে জরিমানা ভারতে পালানোর সময় যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক দেবহাটায় পাউবোর জমি দখল, উচ্ছেদে বিলম্ব উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন ‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান শ্যামনগরে গাজী নজরুল এমপির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

দেবহাটায় জেলি পুশকৃত চিংড়ি বিনষ্ট, তিন ব্যবসায়ীকে জরিমানা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৩৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
Oplus_131072

দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, এফআইকিউসি, খুলনার ইন্সপেক্টর আলমগীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, দীর্ঘদিন ধরে পারুলিয়া মৎস্য আড়তসহ আশপাশের কয়েকটি আড়তে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করে বিক্রি করা হচ্ছিল। এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলি-পুশকৃত চিংড়ি জব্দ ও জরিমানা করা হলেও অসাধু ব্যবসায়ীরা এ অবৈধ কার্যক্রম বন্ধ করেনি। এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আল কাইয়ুম ফিসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

 

তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মৎস্য বাজার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে দেবহাটা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com