• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮
সর্বশেষ :
শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড়

পাটকেলঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, শুক্রবার (১ আগস্ট ২০২৬) পাটকেলঘাটা থানার সেনপুর বাজারে আসাদুজ্জামানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৭ পিস ইয়াবাসহ মো. ফিরোজ সরদার (৩৫) ও শেখ সাবানুর রহমান (২৮)কে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত মো. ফিরোজ সরদার সেনপুর গ্রামের মো. সরফুদ্দিন সরদারের ছেলে এবং শেখ সাবানুর রহমান দাদপুর (চৌধুরীপাড়া) গ্রামের শেখ আব্দুল গফুরের ছেলে। উভয়েই পাটকেলঘাটা থানার বাসিন্দা।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাটকেলঘাটা থানা পুলিশ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com