• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৭
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন

জিএম আমিনুল হক / ৫২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধী আবুবকর সিদ্দিক (২৫) এবং তার ৭০ ঊর্ধ্ব নানি সোনাভান বিবির মানবেতর জীবনযাপনের সংবাদ দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক পত্রদূতসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসকের নজরে আসে।

 


‎এরপর জেলা প্রশাসকের নির্দেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। জেলা পরিষদের পক্ষ থেকে এবং সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে অসহায় পরিবারটির জন্য নগদ আর্থিক সহায়তা ও দুই বান টিন প্রদান করা হয়।


‎সোমবার (৩ আগস্ট) দুপুরে ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে আবুবকর সিদ্দিকের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা তুলে দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম।


‎এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিছার উদ্দিন মনি, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, ইউপি সদস্য মো. আনিছুর রহমান, মিনহাজ মোর্শেদ, দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি ও আকবর আলী ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদ, বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি জি. এম. আমিনুল হক এবং সাংবাদিক শামীম রেজা, মেহেদী হাসান শিমুল, ইমরান হোসেন, এম. এম. জয়নাল ও শরিফুল আলম রানা, মুস্তাকীম প্রমুখ।


‎উল্লেখ্য, জন্মগত প্রতিবন্ধী আবুবকর সিদ্দিককে দীর্ঘ ২৩ বছর ধরে সংগ্রাম করে লালন-পালন করেন তার মা হাসিনা খাতুন। দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে তার মৃত্যু হলে বৃদ্ধা নানি সোনাভান বিবিকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করছিলেন আবুবকর। সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের দ্রুত মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।


‎স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই অসহায় পরিবারটির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত সহায়তা অব্যাহত থাকবে, যাতে তারা নিরাপদ ও সম্মানজনক ভাবে জীবনযাপন করতে পারেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com