• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

 

কিট প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। পরিদর্শন শেষে তিনি সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি বিধি-বিধান অনুযায়ী ইস্যুকৃত সকল কিট সামগ্রী যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণের নির্দেশনা দেন।

 

পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। তাই বাহিনীর প্রতিটি সদস্যকে সবসময় পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে হবে এবং বাংলাদেশ পুলিশ ড্রেসরোল অনুযায়ী নির্ধারিত পোশাক পরিধান নিশ্চিত করতে হবে।

 

পরিদর্শনকালে তিনি সদস্যদের কিট বই পর্যালোচনা করে ইস্যুকৃত সামগ্রীর প্রাপ্যতা যাচাই করেন। পাশাপাশি দক্ষতা, শারীরিক সক্ষমতা ও টার্নআউটের ভিত্তিতে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ইমরান খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com