• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১২৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি নেতা ড. মোঃ মনিরুজ্জামান এর পক্ষ থেকে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়।

 

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহআলম।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা সামাজিক দায়বদ্ধতার অংশ। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ ধরনের সহায়তা অসহায় মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

 

পরে অনুষ্ঠানে উপস্থিত দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি ড. মোঃ মনিরুজ্জামান। এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com