• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪২
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে ৮৫ বছর বয়সী বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে মো. আব্দুল মোমিন।

 

রোববার (৯ আগস্ট) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোমিন দাবি করেন, তার ও তার স্ত্রী আম্বিয়া বেগমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তারা কখনো তার বৃদ্ধা মাকে নির্যাতন করেননি এবং বাড়ি থেকেও বের করে দেননি।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ জুলাই একটি গণমাধ্যমে তার ৮৫ বছর বয়সী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হলেও সংবাদ প্রকাশের আগে তাদের বক্তব্য নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

 

আব্দুল মোমিনের দাবি, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে তাকে ও তার স্ত্রীকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এসব অভিযোগ করা হয়েছে। তার নিলাম খরিদা জমি নিয়ে ছোট ভাই আব্দুল মালেকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ওই জমি দখল বা আত্মসাতের উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

 

তিনি আরও অভিযোগ করেন, তার ছোট ভাইসহ কয়েকজন তার বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে গণমাধ্যমে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন। এ ঘটনায় মো. ইদ্রিস আলী তার ছোট ভাইকে পরামর্শ দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

 

সংবাদ সম্মেলনে আব্দুল মোমিন বলেন, তার মা বর্তমানে তার সংসারে বসবাস করেন না। ফলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া কিংবা নির্যাতনের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।

 

তবে এ বিষয়ে বৃদ্ধা মায়ের বক্তব্য, অভিযোগকারী স্বজনদের বক্তব্য কিংবা গত ২৮ জুলাই প্রকাশিত সংবাদটির প্রতিবেদকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

সংবাদ সম্মেলনে আব্দুল মোমিন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে তার ও তার স্ত্রীর বক্তব্য গ্রহণ এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান তিনি। অভিযোগের দায় থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করেন আব্দুল মোমিন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com