• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

খুলনায় ইউনিয়ন পরিষদ পরিচালনা ব্যবস্থা, জলবায়ু সহনশীলতা, পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

 

বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ-এর কনসোর্টিয়াম GO4IMPact কর্মসূচির আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এ প্রশিক্ষণের আয়োজন করে।

 

সোমবার (১০ আগস্ট) খুলনার আভা সেন্টারে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। জুলাই-আগস্ট ২০২৬ সময়ে ৮টি ব্যাচে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ মোট ৩০৬ জন অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.আই. ডিপাক এলমার। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে স্থানীয় পর্যায়ে পানি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনআইএলজির মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগম।

 

এ সময় উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের GO4IMPact কর্মসূচির টিম লিডার সাইফমনজুর-আল-ইসলাম, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদ পরিচালনা, জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, পানি সরবরাহ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com