• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪২
সর্বশেষ :
কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন তালার ঘুষখোর নায়েব আব্দুর রহমানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ২৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ১৩৯নং সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীম আরার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে মাল্টা-লেবু চুরির অপবাদ দিয়ে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছে তার পরিবার।

 

অসুস্থ শিক্ষার্থীর স্বজনরা জানান, গত ১৭ আগস্ট বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাসুদ রানাকে মাল্টা-লেবু চুরির অপবাদ দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরা তাকে কান ধরে উঠবস করান বলে অভিযোগ করেন শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। অসুস্থ শিক্ষার্থী সৈয়দপুর গ্রামের প্রবাসী সেফাত উল্লাহ ও মিনারা বেগম দম্পতির ছেলে।

 

পরিবারের দাবি, ঘটনার পর বিদ্যালয় ছুটি হলে মাসুদ রানা বাড়িতে ফিরে প্রচণ্ড পেটব্যথা ও বমিতে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে তার মাকে বিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়।

 

শিক্ষার্থীর মা মিনারা বেগম ও দাদা আব্দুল গফফার সরদার অভিযোগ করে বলেন, মাসুদ রানা আগে থেকেই অসুস্থ ছিল। তার পেটে অস্ত্র পাচার করা হয় ও কিছুদিন আগে। এমন অবস্থায় তাকে শারীরিক ও মানসিকভাবে অপদস্থ করার ঘটনায় তারা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। তাছাড়া তিনি ইতি পূর্বে উপজেলা পরিষদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগও করেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরা উঠবস করানোর কথা স্বীকার করে বলেন শিক্ষা ব্যবস্থা থেকে শাসন তুলে নেওয়ায় আজ এই অবস্থা। একই সাথে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা তার উপর খবরদারী করছে বলে অভিযোগ তোলেন।

 

এদিকে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।

 

এ বিষয়ে তালা উপজেলার প্রাইমারি শিক্ষা অফিসার সন্তোষ কুমার বলেন আমি বিষয়টি মৌখিক শুনছি লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

 

তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল স্বর্ণা বলেন বিষয়টি আমি তদন্ত করে দেখবো অপরাধী প্রমাণিত হলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com