• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ১২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে মাদক ও অনলাইন জুয়া থেকে যুবক ও কিশোরদের দূরে রাখতে ৯টি ওয়ার্ডের খেলোয়াড়দের অংশগ্রহণে চলছে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে আয়োজিত এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেলে মিঠাবাড়ি বহুমুখী সংঘের মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের খেলোয়াড়রা। উত্তেজনাপূর্ণ ম্যাচে ১নং ওয়ার্ডকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় ৫নং ওয়ার্ড।

 

মেসার্স রাকিব ও হাসিব অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইবাদুল ইসলামের নিজস্ব অর্থায়নে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

 

খেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইবাদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স.ম. লিয়াকত আলী, সহসভাপতি ইলিয়াস হোসেন, সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান আতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

খেলার ধারাভাষ্যে ছিলেন শিক্ষক ওলিউর রহমান ওলি, মিজানুর রহমান, জাকির হোসেন ও আলমগীর।

 

টুর্নামেন্টকে ঘিরে মাঠজুড়ে ছিল ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি। খেলোয়াড়দের উৎসাহ দিতে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

 

আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি গরু দেওয়া হবে। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলকে একটি করে ছাগল প্রদান করা হবে।

 

আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com