• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭
সর্বশেষ :
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন বাল্কহেডসহ আটক ১, জরিমানা ৫০ হাজার দেবহাটা ইউনিয়নের বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন বাল্কহেডসহ আটক ১, জরিমানা ৫০ হাজার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরের খোলপাটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাল্কহেডসহ একজনকে আটক করেছে নীলডুমুর১৭ বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে খোলপাটুয়া নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে বাল্কহেডসহ একজনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ১৭ বিজিবি ব্যাটালিয়নের নীলডুমুর এর সদস্যরা।

 

আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মৃত সাত্তার গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩০)। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ খানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা পরিশোধের পর তাদের মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, খোলপাটুয়া নদীসহ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তলদেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীর তীরবর্তী এলাকা ও বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে পড়ছে।

 

বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীর তীব্র স্রোতের সময় এর ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে বিভিন্ন ধরনের দলীয় প্রভাব খাটিয়ে উপকূলীয় এলাকার নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রবণতা বেড়েছে। দিনের বেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও রাতের আঁধারে বিভিন্ন নদী থেকে অবাধে বালু উত্তোলন চলছে বলে অভিযোগ তাদের।

 

এবিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন বলেন, উপজেলার গাবুরা ইউনিয়ন এর চকবারা এলাকায় খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন করা অবস্থায় আটক বোটের অভিযুক্ত ব্যক্তি কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা জরিমানা করা হয়েছে। উপকূলের পরিবেশ, নদীর স্বাভাবিক গতিপথ ও গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com