• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬

পাটকেলঘাটায় ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি / ১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রহমত আলী মিঠু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পাটকেলঘাটা থানাধীন পাঁচরাস্তা মোড় এলাকায় আব্বাস হোটেলের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার রহমত আলী মিঠু পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের মৃত সুজাউদ্দিন মোড়লের ছেলে।

 

পুলিশ জানায়, মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় সন্দেহজনকভাবে অবস্থানরত রহমত আলী মিঠুকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com