• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫
সর্বশেষ :
সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া / ১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে ‘সবুজ বনায়ন কর্মসূচি-২০২৬’। সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হচ্ছে।

 

​এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় ডুমুরিয়া ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় (সাজিয়াড়া মোড়, ডুমুরিয়া)-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এখন সর্বাপেক্ষা বেশি। কেবল সরকারি উদ্যোগে পরিবেশ রক্ষা সম্ভব নয়; ডুমুরিয়া ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে প্রতিটি গ্রাম ও ইউনিয়ন সবুজে ভরে উঠবে। আমরা যদি আজ প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একটি করে চারা রোপণ ও তা লালন-পালন করি, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ ডুমুরিয়া উপহার দিতে পারব। এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সফল করতে দল-মত নির্বিশেষে সকলকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর ও ডুমুরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, দপ্তর সম্পাদক জি এম রোকনুজ্জামান এবং আজীবন সদস্য মাহবুবুল ইসলাম। এছাড়াও ডুমুরিয়া সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

​আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে ডুমুরিয়াকে একটি সবুজ ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু গাছ লাগানোই শেষ কথা নয়, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও জোর দিতে হবে।

 

​সভা শেষে ডুমুরিয়া উপজেলার ১১ নং সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে ‘সবুজ বনায়ন কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

​ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com