• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮
সর্বশেষ :
সাতক্ষীরায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ পাটলেকেশ্বরী কালী মন্দিরে প্রথমবারের মত শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক

পাটলেকেশ্বরী কালী মন্দিরে প্রথমবারের মত শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত

বিশ্বজিৎ চক্রবর্তী / ২৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পাটকেলঘাটায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও চমকালো আয়োজনে প্রথমবারের মত জেলার   সবথেকে বড় আয়োজনে শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ই সেপ্টেম্বর) দিনব্যাপী সাতক্ষীরা জেলার পাটকেলশ্বরী কালী মন্দিরের মাঠে মন্দির কমিটির আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হয়। সকাল ৮ ঘটিকায় প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্টিকতা শুরু হয়। এরপর চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা ও পুষ্পাঞ্জলি মধ্য দিয়ে শুরু হয় পূজা কার্যক্রম। দুপুর ১ ঘটিকায় শুরু হয় প্রসাদ বিতরণ অনুষ্ঠান।

 

সন্ধ্যা ৭ ঘটিকা থেকে শুরু হয় সন্ধ্যা আরতি ও মঙ্গল প্রদীপ প্রজ্বালন ভজন কীর্তন ও ধর্মীয় আলোচনা সভা। রাত ১০ ঘটিকায় শুরু হয় আবারও প্রসাদ বিতরণ।

 

আয়োজকরা জানান পাটকেলঘাটায় এই প্রথম জেলার সবথেকে বড় ৪দিন ব্যাপী শ্রী শ্রী গনেশ পূজা আয়োজন অনুষ্ঠিত হয় পাটকেলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে। এউপলক্ষে মন্দির ও পূজা মণ্ডপ রঙিন আলোকসজ্জায় ও ফুল দিয়ে সাজানো হয়।

 

পুজা কমিটির সভাপতি প্রদীপ ঘোষ জানান, বিঘ্নহতা শ্রী শ্রী গনেশ অশুভ শক্তি দূর করে শুভ শক্তির  সূচনা করেন। সম্প্রীতি ও ভাতৃতা বজায় রেখে আমরা এ আয়োজন করেছি।

 

পুজা কমিটির সাধারণ সম্পাদক সত্যজিৎ সাধু জানান, প্রথম দিন সোমবার পূজা অর্চনা পুষ্পাঞ্জলির ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আমরা শেষ করি। দ্বিতীয় দিন মঙ্গলবার সন্ধ্যা থেকে ছোট্ট সোনামণিদের নিত্য ও রাত ৯ ঘটিকায় বাউল সংগীত অনুষ্ঠিত হয় বাউল গান পরিবেশন করেন সুজিত বাউল ও রশিদ বাউল ও তাদের দল।

 

পূজায় স্হানীয় হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ শিশু-কিশোর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পূজা নির্বীঘ্ন করতে পাটকেলঘাটা থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

 

পূজা শেষে জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com