• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২
সর্বশেষ :
সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ২নৌকাসহ ৪ জেলে আটক গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার শ্যামনগরের পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসির সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান।

 

গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার দুপুর ১১ টায় একটি ফিশিং বোট ৮ জন জেলেসহ মাছ আহরণকালে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে, গত ২৪ সেপ্টেম্বর বিকাল ৩ টায় উক্ত ফিশিং বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি অবহিত করলে তিনি কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া বোটসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com