সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান সবুজ (—) নামে একমি কোম্পানির এক সেলস অফিসার নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান সবুজ সাতক্ষীরার আশাশুনি থানার আব্দুল জলিলের ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনার পর তার পকেটে থাকা একমি কোম্পানির পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদী হাসান সবুজ মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। তিনি পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
https://www.kaabait.com