• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫
সর্বশেষ :
শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে কতবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (৩৫) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মৃত্যুঞ্জয় বাছাড় পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। তিনি মৌসুমি ফল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন।

 

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, সকালে মৃত্যুঞ্জয় বাছাড় তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে কতবেল পাড়তে যান। বেলা ১২টার দিকে তিনি একটি কতবেলগাছে ওঠেন।

 

একপর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পাশে কাজ করা শ্রমিকরা পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

 

পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকা শ্রমিক শোকর আলী জানান, তারা দুজন সকালে কতবেল পাড়তে বাগানে যান। মৃত্যুঞ্জয় একটি গাছে এবং তিনি অন্য একটি গাছে উঠে কতবেল পাড়ছিলেন। হঠাৎ মৃত্যুঞ্জয়ের পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে তিনি দ্রুত নিচে নেমে ঘটনাস্থলে ছুটে যান।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com