• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩
সর্বশেষ :
ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

অপতথ্য রোধে তথ্য অধিকারের ভুমিকা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে সোমবার সকাল ১০টায় শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক প্রকল্পের আওতায় ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে এবং উইক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার আয়োজনে র‍্যালি উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে।

 

পরে উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরী।

 

আলোচনা সভায় অতিথিরা তথ্য অধিকার আইন, নাগরিকের অধিকার, তথ্য অধিকার কেন গুরুত্বপূর্ণ, সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়ার পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনে তথ্য অধিকারের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টদের মতে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, তথ্যপ্রদানকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রাক্তন সহকারী অধ্যাপক শাহানা হামিদ, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন শিক্ষক নজরুল ইসলাম, সিডিওর নির্বাহী পরিচালক সাংবাদিক গাজী আল ইমরান, এ্যাডভোকেট মুনসুর আলী, সাংবাদিক আনিস সুমন ও আবু সাঈদ,জয়িতা নারী সংগঠনের পরিচালক অষ্টমী মালো, প্রাক্তন ইউপি সদস্য বেবী নাজনীন সহ উপজেলা ও ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com