• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩
সর্বশেষ :
দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

কক্সবাজার থেকে ফিরে – মাল্টি স্টেকহোল্ডার স্টিয়ারিং সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৪০২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ মে, ২০২৪
কক্সবাজার থেকে ফিরে - মাল্টি স্টেকহোল্ডার স্টিয়ারিং সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মাল্টি স্টেকহোল্ডার স্টিয়ারিং কমিটির সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মে) সকালে কক্সবাজারের হোটেল মিশুক এর কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিল সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি), সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এস এল এ), ট্যারিফ কাঠামো, সমবায় সমিতি সম্পৃক্তকরণ মডেল এবং পরিষেবা পর্যবেক্ষণ ও উন্নতিকরণ। মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান বারীর সভাপতিত্বে কর্মশালা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার মো: আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিসির অ্যাকাউন্ট এন্ড ফাইন্যান্স ম্যানেজার লিটন দাস। মাল্টি স্টেকহোল্ডার স্টিয়ারিং কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেন প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের জেন্ডার অ্যান্ড ইনক্লুশন অফিসার মরমিতাজ ইসলাম পিঙ্কি।

 

এসডিসির প্রজেক্ট কো-অর্ডিনেটর, বিএমজিএফ মোঃ রাশেদুল ইসলামের সঞ্চালনা করেন এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, মাগুরা সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে সহ পৌরসভার এম এস এস সি কমিটির সকল সদস্যগণ।

 

কর্মশালার সিদ্ধান্ত সমূহ- মাগুরা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সাথে পৌরসভার এসএলএ আগামী জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। এছাড়াও পৌরসভা তাদের পরিচ্ছন্ন কর্মীদের জীবনমান উন্নয়নের জন্য বাজেটে জীবন বীমাসহ সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com