• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০
সর্বশেষ :
দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন-এর ৯ শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি অর্জন প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির আরোগ্য কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা দেবহাটায় উত্তরনের পানি কমিটির আয়োজনে আলোচনা সভা ধুলিহর বড়দল স্কুলের পানির ট্যাংকি ও মোটর নিয়ে গেলেন সহকারী শিক্ষক রঞ্জু ফতুল্লার কল্যাণী খাল অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যকরি উদ্যোগ গ্রহন ডুমুরিয়ায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ দেবহাটার বনবিবির বটতলা – চারশো বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডুমুরিয়ার পল্লীতে পানিতে ডুবে এক শিশুর মৃ ত্যু, অপরজন চিকিৎসাধীন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ মে, ২০২৪
পানিতে ডুবে মৃত্যু

ডুমুরিয়া উপজেলার ৪ নম্বর খর্নিয়া ইউনিয়নের উপড়া গ্রামের মনিরুল শেখের শিশু পুত্র (৬)আব্দুল্লাহ শুক্রবার বেলা আনুমান সাড়ে ১১টায় দিকে তার প্রতিবেশী ফেরদৌস শিশুকন্যা মোড়লের(৬)সঙ্গে নিয়ে একই গ্রামের এরশাদ মোড়লের পুকুরে যায়। এক পর্যায়ে আব্দুল্লাহ পুকুরের পানিতে পড়ে যায়।

 

এ সময় ফাতেমা তাকে পানি থেকে তুলতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। ভয়ে ফাতেমা চিৎকার করে কাঁদতে থাকে। কান্নার শব্দে প্রতিবেশী মতিয়ার বাগাতি ছুটে গিয়ে পুকুর থেকে প্রথমে ফাতেমাকে উদ্ধার করে । এরপর তার কথামতো পানির নিচ থেকে আব্দুল্লাহকে উদ্ধার করেন। অসুস্থ দুজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত্যু বলে ঘোষণা
করেন।

 

অপরদিকে অসুস্থ ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে মৃত আব্দুল্লাহ দাদা আলহাজ্ব শেখ হেফজুর রহমান নিশ্চিত করেন। ডুমুরিয়া থানার উপ- পরিদর্শক প্রসেনজিৎ জানান জেলা প্রশাসকের অনুমতির পর মৃতের পরিবারের কাছে দাফনের জন্য শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com