• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮
সর্বশেষ :
দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৪৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা

🖼️ ফটো কার্ড তৈরি করুন
দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।
সংবর্ধনা প্রদান পরবর্তী ইউনিয়নের ২০২৪-২৫ অর্থ বছরের প্রকাশ্য বাজেট ঘোষনা করা হয়। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় ইউনিয়নের সদস্য সদস্যাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com