• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

আশাশুনিতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যুগ্ম সচিব শাহ আলম

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩৬৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যুগ্ম সচিব শাহ আলম

ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ শাহ আলম। শুক্রবার দুপুরে তিনি শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
যুগ্ম সচিব শাহ আলম দুপুর পৌণে ১ টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সরোজমিন পরিদর্শন করেন এবং মূল্যায়ন ও পরিবীক্ষণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছার দিপু, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান।
পরিদর্শন শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র ৫০ পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ২০০ গ্রাম হলুদের গুঁড়া ও ১০০ গ্রাম করে ধনিয়া গুড়ার ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি ঘূর্ণিঝড়ে উপজেলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com