• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০
সর্বশেষ :
দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পাইকগাছায় রেমালে ক্ষতিগ্রস্ত ২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৪৭৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ জুন, ২০২৪
ক্ষতিগ্রস্ত ২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে ছওয়াব বাংলাদেশ এর পক্ষ থেকে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার বিকেলে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী হিসেবে চাউল ১০ কেজি,আটা২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবণ ১ কেজি, আলু ৪ কেজি, সাবান ১টি , বিস্কুট ১ প্যাকেট , মুড়ি ১ কেজি, খাবার স্যালাইন ৮ পিস ছওয়াবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন ও বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেন তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারি প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্ল্যা, মোঃ আলতাফ হোসেন, ৫ নং সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুস কান্তি মন্ডল, সাংবাদিক মোঃ ইমদাদুল হক, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, সোলাদানা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রবীর কুমার গোলদার, শামসুর রহমান ফাউন্ডেশন এর পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান, সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা সদস্য মোঃ সোহাগ মোড়ল, মোঃ আজিবর রহমান, জাহিদুল ইসলাম, মোঃ আলামিন মোল্ল্যা, মোঃ হাসান, মোঃ আরাফাত, মোঃরিদয়, মোঃ ফাহিম, মোঃ ইয়াছিন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com