• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১১
সর্বশেষ :
সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা।

শ্যামনগরের সাংবাদিক রনজিৎ বর্মনকে পরিবেশ বন্ধু সম্মাননা স্বারক প্রদান

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪০২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ জুন, ২০২৪
শ্যামনগরের সাংবাদিক রনজিৎ বর্মনকে পরিবেশ বন্ধু সম্মাননা স্বারক প্রদান

পরিবেশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্যামনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রনজিৎ বর্মনকে পরিবেশ অধিদপ্তর খুলনা কর্তৃক পরিবেশ বন্ধু সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
খুলনা বিভাগীয়,জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর খুলনার আয়োজনে ৬ জুন খুলনা শিল্পকলা মিলনায়তনে বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে আলোচনাসভা, পটগান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ব্যক্তিগত পর্যায়ে সাংবাদিক শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের বাসিন্দা রনজিৎ বর্মনকে সম্মাননা স্বারক ও সনদ পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজ্জামেল হক বিপিএম (বার) পিপিএম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার খুলনা সুশান্ত সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন।
রনজিৎ বর্মন দেশ চিত্র পত্রিকার শ্যামনগর প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com