• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দা ফ ন সম্পন্ন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৫১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান (৭৫) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মঙ্গলবার (২ জুলাই) ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান উপজেলার ঘলঘলিয়া গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।

 

সাম্প্রতিক সময়ে বার্ধক্যজণিত নানা জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন স্বজনরা। এদিকে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।

 

এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা ও এসআই গিয়াস উদ্দীনের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম মশিউর রহমানের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com