• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৬
সর্বশেষ :
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্সসহ আটক ১ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব

মোরেলগঞ্জ ওসির অপেশাদার আচরণে প্রেস ক্লাবের নিন্দা

প্রতিনিধি: / ৭২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন একটি সংবাদের বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে অল্লীশ ও অপেশাদার ভাষায় কথা বলায় ওসির প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন প্রেস ক্লাবের সদস্যরা। একই সাথে এক সপ্তাহের মধ্যে এ ঘটনার সন্তোষজনক সমাধান না হলে পরবর্তীতে ভিন্ন কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ। শনিবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ নিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে জমি দখলের বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন আজিজুর শরীফ ও তার স্ত্রী জেছমিন বেগম। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘মধ্যরাতে জমি দখল করে ঘর নির্মাণ, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ওসির অস্বিকার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাটি দেখে থানার ওসি তার অফিসিয়াল ফোন দিয়ে প্রেস ক্লাব সভাপতি মশিউর রহমান মাসুমের নিকট খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘সাংবাকিদরা পুলিশের পাছায় আঙ্গুল দেয়’। এর পরেই ফোন কেটে দেন।

সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু(দৈনিক জনতা), মেহেদী হাসান লিপন(ইত্তফাক), রফিকুল ইসলাম মাসুম(যুগান্তর), ফজলুল হক খোকন(সমকাল), এইচ.এম মইনুল ইসলাম(আজকের পত্রিকা), জামাল হোসেন বাপ্পা(কালেরকন্ঠ), গণেশ পাল (দৈনিক জনকন্ঠ), এম পলাশ শরীফ(প্রতিদিনের বাংলাদেশ), মাহবুবুর রহমান(আজকের সংবাদ), শেফালি আক্তার রাখী(বাংলাদেশ বুলেটিন) ও দৈনিক মানবজমিন প্রতিনিধি শাজাহান আলী খান উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com