• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬
সর্বশেষ :
শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

শ্যামনগরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দোয়া অনুষ্ঠান 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৫৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দোয়া অনুষ্ঠান 

🖼️ ফটো কার্ড তৈরি করুন
সকাল ১০টায় শ্যামনগর থানা বিএনপির উদ্যোগে বিএনপির অস্থায়ী কার্যালয়ে  বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদও সাম্প্রতিক বন্যায় নিহতদের রুহের আত্বার মাগফেরাত কামনায় দোওয়া অনুষ্ঠিত হয়।
শ্যামনগর থানা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম, সোলায়মান কবীরে সঞ্চালনায় বক্তব্যে রাখেন থানা বিএনপির যুগ্ন সম্পাদক এ্যাড, আশেক এলাহী মুন্না,সহ সভাপতি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, চেয়াম্যান মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, যুগ্ন সম্পাদক  প্রভাসক আব্দুল ওয়াহাব, বিএনপি নেতা আবুল খায়ের, যুববিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, জেলা যুবদলের সহ সভাপতি আজিজুর রহমান আজিবর, থানা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম দুলু, সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম আঙ্গুর, বিএনপি নেতা মাহবুবুর রহমান খোকন, ইউসুফ হোসেন সহ থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।
তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদও সাম্প্রতিক বন্যায় নিহত সকরে আত্বার মাগফেরাত কামনা করে দোওয়া অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় মাষ্টার আব্দুল ওয়াহেদ বলেন,আজ আর ভয় নেই,মাথার উপর মামলার আতঙ্ক নেই,আইনশৃঙ্খলা বাহিনীর বাধা নেই,গুম খুনের ঝুকিও নেই ।ছাত্র জনতার আন্দোলনের জেরে আওয়ামীলীগ সরকারের পতনের পর বেশ স্বস্তিতে বিএনপি কর্মসুচি পালন করছে।আজ আমরা নতুন উদ্যোমে রাজনীতির মাঠে।আজ বিএনপির সুসময় এসেছে মুক্ত বাতাসে প্রতিষ্ঠা বাষিকী পালনের।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com