• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৭
সর্বশেষ :
সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
দেবহাটার প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

দেবহাটার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় স্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক এনামুল হক বাবলু। স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অহিদুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রধান শিক্ষক তহিরুজ্জামান, প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা  রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক ইসরাইল আশিক মাগফুর, স্কুলের শিক্ষার্থী আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা এসময় বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের আদর্শিক কাজ, শিক্ষার মান উন্নয়ন ও স্কুলের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা প্রধান শিক্ষক এনামুল হক বাবলুর আদর্শে উজ্জীবীত হওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com