• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৮
সর্বশেষ :
দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

হোটেলরুম থেকে সমন্বয়ক হাসনাতের ফোন চুরি

অনলাইন ডেস্ক / ৪৫৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের ‘সিলিকন শাকিরা বে’ নামে একটি আবাসিক হোটেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মুঠোফোন চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হোটেলটির একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন তিনি।

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সমন্বয়করা জানান, পেকুয়া-চকরিয়ায় শহিদদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন। কলাতলী জোনের হোটেলটিতে বিশ্রামের জন্য কক্ষ ভাড়া নেন তিনি। সেখানে কেউ একজন তার ফোন চুরি করে নিয়ে যায়।

 

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, রুমে তাদের লোকজনই ছিলেন। এটি নিজেদের মধ্যে কেউ করতে পারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com