• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮
সর্বশেষ :
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং শোকাহত মায়ের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী আসাদুজ্জামান তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড সাতক্ষীরায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ পাটলেকেশ্বরী কালী মন্দিরে প্রথমবারের মত শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত

শ্যামনগর পৌরসভার উদ্যোগে মশার লার্ভা বিনষ্ট কার্যক্রমের উদ্বোধন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
মশার লার্ভা বিনষ্ট কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মশার বিস্তার রোধে মশার লার্ভা বিনষ্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে পৌর প্রশাসক (উপজেলা সহকারী কমিশানর (ভুূমি) জনাব আব্দুল্লাহ আল রিফাত সপ্তাহব্যাপী চলমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চত্তর এলাকা থেকে শুরু হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন এলাকায় ঘুরে লার্ভি সাইট চিহ্নিত করে মশার লার্ভা নষ্টের জন্য এমন উদ্যোগ নেয়া হয়।

 

এসময় পৌরসভার প্রশাসক জনাব আব্দুল্লাহ আল রিফাত ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সহকারী অ্যধাপক সামিউল মনির, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, সাংবাদিক উৎপল মন্ডল, ডাঃ আবু কওছার প্রমুখ।

 

কার্যক্রমের উদ্বোধনকালে পৌর প্রশাসক বলেন সরকারি ব্যবস্থার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিটি নাগরিককে সজাগ থাকতে হবে। বদ্ধ স্থানে পানি জমে থাকার বিষয়টি সমাধানের সাথে সাথে গৃহস্থলীর পাশর্স্থ ড্রেণ ও জলাকার ছাড়াও বাড়ির পাশর্স্ত বাগান পরিস্কার রাখতে হবে। পরিচ্ছন্ন পৌরসভা গঠনে তিনি সকল নাগরিকের আন্তরিক সহায়তা চান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com