• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯
সর্বশেষ :
আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ

জামায়াতে ইসলামের উদ্যোগে নগরঘাটায় রাস্তা মেরামত

আল মামুন / ৪৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
জামায়াতে ইসলামের উদ্যোগে রাস্তা মেরামত

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নম্বর নগরঘাটা ইউনিয়ন শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ঋষিপাড়া পুকুরপাড় রাস্তার সংস্কারের কাজের শুরু করা হয়েছে। ইউনিয়ন জামাতের আমির মাওলানা মেহেদী হাসানের নেতৃত্বে জামাত শিবিরের কর্মীদের নিয়ে রাস্তার সংস্কার শুরু করেন।

 

ঋষিপাড়া গ্রামের কয়েকজন জানান, বরাবরই আমাদের পাড়া অবহেলিত থাকে। ইতিপূর্বে উক্ত রাস্তার বিষয়টি নিয়ে কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বলা সত্ত্বেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি। জামায়াত নেতা-কর্মীদের এমন উদ্যোগে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোঃ মেহেদী হাসান, আব্দুল খালেক, সেলিম রেজা, প্রভাষক জাহিদ হাসান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ইবাদুল ইসলাম, মাওলানা মোঃ রুহুল আমিন, মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম, বিবিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন, মোঃ শহীদুল্লাহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com