• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫৯
সর্বশেষ :
শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর

ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও সমাবেশ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৩৬৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫ আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। বিগত ১৫ বছর যাবত ব্যবসা বাণিজ্য , স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসসহ প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে বিরাধীদলের কোন ঠাঁই হয়নি। ছাত্র-জনতার গণবিক্ষোভে, গণআক্রোশে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। এ জন্য ক্ষমতায় এসে কোন অহঙ্কার দাম্বিকতা মানুষের প্রতি প্রতিশোধ নেওয়া নিজেকে শক্তিশালী মনে করা ঠিক নয় । রাজনীতিতে সব সময় মানুষকে ভালোবাসো, মানুষের দুঃখ কষ্টে পাশে থাকো, ভাই হিসাবে ভাইয়ের পাশে থেকো, ভালোবেসে মানুষের অন্তর জয় না করতে পারলে সে রাজনীতিতে কখনো মানুষ ভালোবাসা পায় না।

 

তিনি বলেন, শেখ হাসিনার ১৫ বছরে আমাকে ৭ বছরের বেশি সময় জেলখানায় রাখা হয়েছে। ৬০ দিনের রিমান্ডে কাটাতে হয়েছে। তিনি আরো বলেন ডুমুরিয়া উপজেলা জলাবদ্ধতা নিরসনে নদীতে নেট পাটা তুলে দেওয়ার জন্য জোর দাবি জানান।

 

মঙ্গলবার দুপুর‌২টায় ডুমুরিয়া থানা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দলের ডুমুরিয়া থানা আমীর মাওলানা মুখতার হুসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহবুবুল ইসলাম, গোলাম কুদ্দুস,জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও গাওসুল আযম হাদী, বায়তুল মাল সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এড. ইউসুফ আলী, বি এন পি নেতা মোল্লা আবুল কাশেম, মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, ডুমুরিয়া থানার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাওলানা সিরাজুল ইসলাম, উত্তর ডুমুরিয়ার আমির সাইফুল্যাহ, সেক্রেটারি আলমগীর হোসেন,মোসলেম উদ্দিন, শিবিরের জেলা সভাপতি বেলাল হোসেন রিয়াদ, ডুমুরিয়া থানার সভাপতি শিবিরের আবু তাহের, শামিদুল হাসান, প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com