• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২
সর্বশেষ :
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং শোকাহত মায়ের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী আসাদুজ্জামান তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড সাতক্ষীরায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ পাটলেকেশ্বরী কালী মন্দিরে প্রথমবারের মত শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত

দেবহাটার সখিপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৪১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
জামায়াতের কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন

সাতক্ষীরা জেলা জামাতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন,ছাত্র জনতার সংগ্রামে বাংলাদেশ নতুন ভাবে স্বপ্ন দেখেছে। এই অর্জনকে সম্মান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলাম দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।আমরা আগামী দিন সুন্দর নেতৃত্বের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সে জন্য আপানাদের সহযোগীতা আমাদের প্রয়োজন।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে সখিপুর মোড়স্থ ইউনিয়ন জামায়াত অফিস উদ্বোধন অনুষ্ঠানে সখিপুর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। একই সাথে ২০১৩ সালে আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত সখিপুরের হোসেন আলীর নামে সখিপুর মোড়কে “শহীদ হোসেন আলী চত্বর” ঘোষণা দেন তিনি।

 

অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে সেক্রেটারী ও সাবেক ইউপি সদস্য আফসার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, প্রভাষক ওমর ফারুক, জেলা কমিটির সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোওয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, সোলাইমান হোসেন, দেবহাটা উত্তর ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, ইউনিয়ন টিম সদস্য আব্দুর রব, কবির হোসেন, রবিউল ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ।

 

সন্ধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরার কপোতক্ষ শিল্পী গোষ্ঠি ও দেবহাটার উদ্দীপন শিল্পী গোষ্ঠির শিল্পিরা সংগীত পরিবেশন করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com